রাবিতে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

রাবিতে ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি ডিবেটি ফোরাম  (বিএফডিএফ) এর উদ্যোগে ১৭ দিনব্যাপি ফ্রেশার্স বিতর্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে বৃহস্পতিবার। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে বিকাল ৩টায় বিতর্ক প্রতিযোগিতারটির উদ্বোধন করবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। আজ বুধবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলা ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএফডিএফ’র প্রধান নির্বাহী আবু ইউসুফ লিখিত বক্তব্যে বলেন, বিতর্ক প্রতিযোগিতাটি বাংলা ও ইংরেজি ধারায় অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে। বাংলা বিতর্ক প্রতিযোগিতাটি ১৫ থেকে ২৩ মার্চ এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতাটি ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটিতে বিশ্ববিদ্যালয়ের ১২০টি দল অংশগ্রহণ করবে।

আবু ইউসুফ আরও বলেন, আগামী ৩১ মার্চ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে। বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি হিসাবে থাকবেন বিএফডিএফ এর উপদেষ্টামন্ডলী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএফডিএফ এর জ্যেষ্ঠ নির্বাহী সদস্য শুভজিৎ ভট্রাচার্য্য, হাবিবুর রহমান, ফাহিম ওায়ালিদা রাশা,হাসান মাহমুদ ও নাজমুল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *