রামেক করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে আরো ১৪ জন প্রাণ হারিয়েছেন। রবিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টা থেকে সোমবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা।

সোমবার (১৯ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ৯ জন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ১৪ জনের মধ্যে রাজশাহীর ৩, নাটোরের ৪, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও কুষ্টিয়ার ২ জন করে এবং পাবনার একজন আছেন।

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। বর্তমানে এই হাসপাতালে ৪৫৪টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৫০৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। এছাড়া গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *