রামেক করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরো ৬ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুইজন করোনা পজেটিভ ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ২ জন, নাটোরের ৩ জন ও নওগাঁর একজন করে রোগী মারা গেছেন।

রামেক আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ৯ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২৯ জন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *