রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরও ২১ জনের

রামেক করোনা ইউনিটে প্রাণ গেল আরও ২১ জনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ আগস্ট) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১০ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৫ জন ও উপসর্গে ১৪ জন মারা গেছেন। নেগেটিভ হওয়ার পরেও অন্য জটিলতায় দুইজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া ২১ জনের মধ্যে রাজশাহীর ১০, পাবনা ৪, নওগাঁ ৪, চাঁপাইনবাবগঞ্জ ২, নাটোরের একজন করে আছেন।

রামেক পরিচালক আরো জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। বর্তমানে রামেক হাসপাতালে ৫১৩টি করোনা ডেডিকেটেড শয্যার বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৮০ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *