রাশিয়া-চীন কোনো সামরিক জোট তৈরি করছে না : পুতিন

রাশিয়া-চীন কোনো সামরিক জোট তৈরি করছে না : পুতিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়া ও চীন কোনো সামরিক জোট তৈরি করছে না এবং দুই দেশ সামরিক সহযোগিতার ক্ষেত্রে কিছুই গোপন করছে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাত্কারে এ কথা বলেছেন। দেশটির সংবাদ সংস্থাগুলো এ তথ্য জানিয়েছে।

পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এই সপ্তাহের শুরুতে মস্কোতে একটি শীর্ষ সম্মেলনে দুই দেশের বন্ধুত্বের কথা স্বীকার করেছেন এবং ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে রাশিয়া ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ থেকে লাভবান হওয়ার জন্য লড়াই করছে।

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স পুতিনকে উদ্ধৃত করে বলেছে, ‘আমরা চীনের সঙ্গে কোনো সামরিক জোট তৈরি করছি না। হ্যাঁ, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে আমাদের পারস্পরিক সহযোগিতা রয়েছে। আমরা এটা গোপন করছি না।’

পুতিন বলেছেন, ‘সবকিছুই স্বচ্ছ, গোপন কিছু নেই।’ রুশ প্রেসিডেন্ট বলেছেন, পশ্চিমারা আরো শক্তিগুলো বৈশ্বিক জোট গঠনের চেষ্টা করছে। তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে অভিযুক্ত করে বলেন, তারা একটি নতুন ‘অক্ষ’ তৈরি করা শুরু করেছে৷ জার্মানি, ইতালি ও জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জোটের সঙ্গে সেটির কিছুটা সাদৃশ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশিয়ার নেতা বলেছেন, ‘এ কারণেই পশ্চিমা বিশ্লেষকরা পশ্চিমের ব্যাপারে বলছেন, ত্রিশের দশকে জার্মানি ও ইতালির ফ্যাসিবাদী শাসন এবং সামরিকবাদী জাপানের তৈরি করা নতুন অক্ষের অনুরূপ পশ্চিমারা একটি নতুন অক্ষ তৈরি করতে শুরু করেছে।’

  • সূত্র : রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *