রাশিয়ার পাতাল রেলে জোড়া বিস্ফোরণে নিহত ১০

রাশিয়ার পাতাল রেলে জোড়া বিস্ফোরণে নিহত ১০

আমার বার্তা ডেস্ক ● রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে দুটি মেট্রো স্টেশনে বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সোমবার দুটি মেট্রো স্টেশনে দাঁড়ানো দুটি ট্রেনের বগিতে বিস্ফোরণ ঘটে।বিবিসি লিখেছে, রাশিয়ার সাবেক রাজধানীর সেন্ট পিটার্সবুর্গের মাঝামাঝি অংশে সেনাইয়া প্লোশাড ও টেকনোলজিশেস্কি ইনস্টিটিউট নামের পাশাপাশি দুই স্টেশনে জোড়া বিস্ফোরণ হয়।

ফেইসবুক ও টুইটারে আসা ছবিতে দেখা যায়, সেনাইয়া  স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের এক বগির দড়জা বিস্ফোরণে উড়ে গেছে। দুই ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে রাশিয়ার বার্তা সংস্থা রিয়া ও ইন্টারফ্যাক্সের খবর।

ইন্টারফ্যাক্স জানিয়েছেন, একটি স্টেশনে বিস্ফোরণের পর শার্পনেলও ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পেছনে কারা থাকতে পারে- সে বিষয়ে সম্ভাব্য সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *