রাহুল গান্ধি ও তার মা-কে আদালতে তলব

রাহুল গান্ধি ও তার মা-কে আদালতে তলব

রাহুল গান্ধি ও তার মা-কে আদালতে তলব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতীয় আদালতে তলব করা হয়েছে ন্যাশনাল হেরাল্ড নামের সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া একটি পত্রিকার সম্পদ আত্মসাতের চেষ্টার অভিযোগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও তার পুত্র কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধিকে। দিল্লির একটি আদালত তাদেরকে তলব করেছে।

বৃহস্পতিবার দিল্লির মহানগর ম্যাজিস্ট্রেট গোমতি মানুচা এই সমন জারি করেন। ৭ আগস্টের মধ্যে আদালতে হাজির হতে হবে সোনিয়া ও রাহুলকে। বিজেপি নেতা সুব্রামানিয়ান স্বামীর এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আদালত এ সমন জারি করে।

ভারতের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু ১৯৩৮ সালে ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি প্রকাশ করেন। তবে ২০০৮ সালে এটিকে বন্ধ করে দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *