রুমা পাহাড় থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

রুমা পাহাড় থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বান্দরবানের রুমা পাহাড়ে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের আস্তানা থে‌কে অস্ত্র, মাদক ও বি‌ভিন্ন সরঞ্জাম উদ্ধার ক‌রে‌ছেন সেনা সদস্যরা। মঙ্গলবার (১১ মে) ভোররাত ৩টার দিকে রুমার মিন‌ঝিরি পাড়ার আস্তানা থেকে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।

‌সেনাবা‌হিনী জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে রুমা জোন কমান্ডা‌রের নেতৃ‌ত্বে একদল সেনাসদস্য মিন‌ঝি‌ড়ি পাড়ার সংলগ্ন একটি বাগান ঘরে অ‌ভিযান চালায়। এসময় রাশিয়ান দুটি এসএমজি, তিনটি ম্যাগাজিন, এসএম‌জির ১২ রাউন্ড গুলি, পিস্তলের তিন রাউন্ড গুলি, একটি ছু‌রি, ১০০ গ্রাম গাঁজা ও ১০০ গ্রাম আ‌ফিমসহ মাদক ও ব্যবহৃত বি‌ভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

রুমা জোন কমান্ডার লে. ক‌র্নেল মো. জুবা‌য়ের শ‌ফিক ‌(পিএস‌সি) গণমাধ্যমে বলেন, গোয়েন্দা তথ্যের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে মিন‌ঝি‌ড়ি পাড়ার এক‌টি বাগানবা‌ড়ি থে‌কে এসব অস্ত্র ও মাদক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পাহা‌ড়ে শা‌ন্তি প্র‌তিষ্ঠায় এ ধর‌নের অ‌ভিযান ভ‌বিষ্য‌তে অব্যাহত থাক‌বে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *