রেকর্ড ভোটে জিতে আজমীর শরীফে দুআ চাইলেন নুসরত

রেকর্ড ভোটে জিতে আজমীর শরীফে দুআ চাইলেন নুসরত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতে বসিরহাট লোকসভা কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান এবার রাজ্যের লোকসভা নির্বাচনে সবচেয়ে রেকর্ড ও বড় ব্যবধানে জয় লাভ করেছেন। ভোটের জয়ের পর তিনি রওনা দেন আজমীর শরীফে। সেখান থেকে তিনি বসিরহাট তথা বাংলার মানুষের জন্য দোওয়া চাইলেন। বাংলায় শান্তি সম্প্রীতি অক্ষুন্ন থাকার প্রার্থনা করেন।

উল্লেখ্য, বসিরহাট কেন্দ্র থেকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির হেভিওয়েট প্রার্থী সায়ন্তন বসুকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ৮১৬ ভোটে হারিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে মধ্যে রেকর্ড তৈরি করেছেন নুসরত। ২০০৯ সালে বিদায়ী তৃণমূল সাংসদ ইদ্রিস আলী ১ লক্ষ ৯ হাজার ভোটে জিতে ছিলেন। এই কেন্দ্র থেকে এবার জয়ের মার্জিন তার প্রায় তিন গুণ বাড়িয়ে দিয়েছে বসিরহাটবাসী। বসিরহাট লোকসভার সাতটি বিধানসভা ও তিনটি পৌরসভা প্রায় ১৭ লক্ষ ভোটের সিংহভাগই ভোট নুসরাত জাহানকে দিয়েছে।

উন্নয়নের শরিক হতে যেখানে রাজ্যজুড়ে বিজেপির ভোট শতাংশ প্রায় প্রতিটি কেন্দ্রে লাফিয়ে লাফিয়ে বেড়েছে কিন্তু বসিরহাট এর ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ উল্টো। হিন্দু-মুসলিম উন্নয়নের শরিক হতে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৃণমূল প্রার্থীকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। তারই ফলশ্রুতিতে নুসরতের এই জয় জয়কার।

অভিনেত্রী শনিবার কালীঘাটে তৃণমূল ভবনে দলনেত্রীর ডাকা বৈঠকে যোগ দেওয়ার পরে বাবা মোহাম্মদ শাহজাহানকে নিয়ে আজমীর শরীফে পাড়ি দেন নুসরত। বাংলার জন্য শান্তি সৌহার্দ্য ও শান্তি কামনা করে তিনি খাজা গরীবে নাওয়াজের দরবারে দোওয়া করেন । আগামী দিন বাংলার উন্নয়ন আরো এগিয়ে নিয়ে যেতে চান। নুসরাত জাহান আরো বেশি করে মানুষের কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। সংসদ ভবনে গিয়ে বিভিন্ন দাবি-দাওয়া যাতে তুলতে পারেন তার দোয়া আশীর্বাদ নিয়ে আসলেন আজমীর শরীফের খাজা বাবার দরবার থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *