রোজা ভাঙ্গার কারণ

রোজা ভাঙ্গার কারণ

মুফতি রিয়াজুল ইসলাম : কী কী কারণে রোজা ভাঙে তা আমাদের জানা উচিত। কারণ অনেক তুচ্ছা বিষয় আছে যেগুলোর কারণে রোজা ভেঙে যায়। তা আমরা জানি না। এসব জানলেই বিশুদ্ধভাবে রোজা পালন করতে পারবো আমরা। নিচে রোজা ভাঙার কারণগুলো উল্লেখ করা হলো।

১।  রোযা স্মরণ থাকা অবস্থায় পানাহার করা কিংবা স্ত্রী সহবাস করা।এতে কাযা ও কাফফারা ওয়াজিব হয়।

২।  নাকে বা কানে তেল, ষধ ইত্যাদি প্রবেশ করানো।

৩।  নস্যি গ্রহণ করা।

৪।  ইচ্ছকৃতভাবে মুখ ভরে বমি করা।

৫।   বমি আসার পর তা গিলে ফেলা।

৬। কুলি করার সময় বা যে কোন ভাবে পানি গলার ভিতরে ঢুকে পড়া।

৭।  দাঁতে আটকে থাকা ছোলা বা তার চেয়ে বড় ধরনের খাদ্যকণা গিলে ফেলা।

৮।   মুখে পান রেখে ঘুমিয়ে পড়া অবস্থায় সুবহে সাদেকের পর জাগ্রত হওয়া।

৯।  ধুমপান করা।

১০।  রাত্র মনে করে সুবহে সাদেকের পর সাহরী খাওয়া।

১১।  সূর্যাস্তের পূর্বে সূর্য অস্তমিত হয়েছে ভেবে ইফতার করা। এগুলোতে শুধু কাযা (যে কয়টা ভাংবে সে কয়টা পরবর্তিতে রাখতে হবে)ওয়াজিব হয় । কাফফারা নয় ।কিন্তু রোযা ভেঙ্গে যাওয়ার পর দিনের অবশিষ্ট সময় রোযাদারের ন্যায় পানাহার ইত্যাদি থেকে বিরত থাকা উচিৎ।

লেখক : মুহাদ্দিস, জামিআ ইকরা বাংলাদেশ, ঢাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *