রোজা শরীরে জন্য উপকারী

রোজা শরীরে জন্য উপকারী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মানব শরীরের উপর রোজার প্রভাব সম্পর্কে গবেষণায় প্রমানিত হয় যে, রোজার দ্বারা মানব শরীরের কোন ক্ষতি হয় না, বরং উপকার হয়। কেবল ওজন সামান্য কমে, তাও উল্লেখযোগ্য কিছুই নয়। আর শরীরের অতিরিক্ত মেদ কমাতে এইরুপ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের খাদ্য নিয়ন্ত্রন তথা ডায়েট কন্ট্রোল অপেক্ষা বহুদিক দিয়ে শ্রেষ্ট।

যারা মনে করে থাকে যে, রোজা দ্বারা, পেটের শূল বেদনা বৃদ্ধি পায় তাদের এই ধারনা নিতান্ত অবৈজ্ঞানিক। কারণ উপবাসে পাকস্থলীর এসিড কমে এবং খেলেই এটা বাড়ে। এই অতি কথাটা অনেক চিকিৎসকই চিন্তা না করে শূল বেদনা রোগীকে রোযা রাখতে নিষেধ করেন। ১৭ জন রোযাদারের পেটের রস পরীক্ষা করে দেখা গেছে যে, যাদের পাকস্থলীতে এসিড খুব বেশী বা খুব কম, রোজার পরে তাদের এই উভয় দোষই সেরে গেছে।

এই গবেষণায় আরও প্রমাণিত হয় যে, যারা মনে করেন যে, রোজার দ্বারা রক্তের পটাশিয়াম কমে যায় এবং তাদের শরীরের ক্ষতি সাধন হয়, তাদের এই ধারণা ও অমূলক। কারণ পটাশিয়াম কমার প্রতিক্রিয়া কম দেখা দিয়ে থাকে হৃদপিন্ডের উপর অথচ
১১ জন রোজাদারের হৃদপিন্ড অত্যাধুনিক ইলেক্ট্রোকার্ডিগ্রাম যন্ত্রের সাহায্যে ( রোযার পূর্বেও রোযা রাখার ২৫ দিন পর) পরীক্ষা করে দেখা গেছে যে, রোযা দ্বারা এদের হৃদপিন্ডের ক্রিয়ার কোন ব্যতিক্রম ঘটেনি।

হে আল্লাহ, যেভাবে রোজা পালন করলে তুমি আমাদের উপর সন্তুষ্ট হবে আমাদের সবাইকে সেভাবে রমজানের রোযা পালন করার তৌফিক দান করুন। আমীন।

পা.টো.ড./আদিল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *