রোজায় ঢাকার ২০ স্থানে দুধ, ডিম ও মাংস মিলবে ‘সুলভ মূল্যে’

রোজায় ঢাকার ২০ স্থানে দুধ, ডিম ও মাংস মিলবে ‘সুলভ মূল্যে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোজার মাসে ঢাকার ২০ স্থানে ‘সুলভ মূল্যে’ দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর কৃষি খামার সড়কের প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এ কার্যক্রম উদ্বোধন করবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন বলেন, রাজধানীর ২০টি স্থানে পহেলা রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত চলবে এ কার্যক্রম। প্রতি কেজি গরুর মাংস ৬৪০ টাকা, খাসির মাংস ৯৪০ টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি ৩৪০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ১০ টাকা দামে বিক্রি করা হবে।

সচিবালয় সংলগ্ন আব্দুল গণি রোড, খামারবাড়ি, মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি, মিরপুর ৬০ ফুট রাস্তা, আজিমপুর মাতৃসদন, পুরান ঢাকার নয়াবাজার, আরামবাগ, নতুন বাজার, মিরপুরের কালশী, খিলগাঁও রেলগেইট, নাখালপাড়ার লুকাস মোড়, সেগুনবাগিচা কাঁচাবাজার, মোহাম্মদপুরের বসিলা, উত্তরার দিয়াবাড়ি, যাত্রাবাড়ী, গাবতলী, হাজারীবাগ, বনানীর কড়াইল বস্তি, কামরাঙ্গীরচর ও রামপুরায় এ কার্যক্রম চালু থাকবে।

ইফতেখার হোসেন বলেন, “মাংস, দুধ ও ডিমের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে রমজান মাসে জনসাধারণ যেন সহজেই প্রাণিজ আমিষ ও পুষ্টির চাহিদা মেটাতে পারে; সে লক্ষ্যে ব্যবসায়ী, উৎপাদনকারী ও সাপ্লাই চেইন সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ অধিদপ্তর এ ভ্রাম্যমাণ বিক্রি কার্যক্রম বাস্তবায়ন করবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *