রোববার আওয়ামী লীগের যৌথ সভা

রোববার আওয়ামী লীগের যৌথ সভা

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যৌথ সভা ৮ জুলাই বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজন করা হয়েছে। শনিবার আওয়ামী লীগ দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সঙ্গে সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকার পার্শ্ববর্তী জেলার (ঢাকা জেলা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, মানিকগঞ্জ, গাজীপুর জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও মুন্সিগঞ্জ) সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংশ্লিষ্ট জেলা/মহানগরের অন্তর্গত দলীয় জাতীয় সংসদ সদস্যরা এ সভায় উপস্থিত থাকবেন।

সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *