রোববার থেকে করোনার বুস্টার ডোজ

রোববার থেকে করোনার বুস্টার ডোজ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী রোববার (১৯ ডিসেম্বর) থেকে করোনাভাইরাসের তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার (১৭ ডিসেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে টিকার বুস্টার ডোজ আগামী রোববার থেকে শুরু হবে।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে কোভিড টিকার সুরক্ষা দুর্বল হয়ে আসায় ধনী কিছু দেশ বাড়তি আরেক ডোজ টিকা দিচ্ছে নাগরিকদের, যাকে বলা হচ্ছে বুস্টার ডোজ।

অন্তত ৮০ শতাংশ মানুষ দুই ডোজ টিকা পাওয়ার আগে তৃতীয় ডোজের পক্ষে ছিলেন না বাংলাদেশের গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে মাত্র ২৫ শতাংশের মতো মানুষ দুই ডোজ টিকা পেয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *