রোববার থেকে ব্যাংক লেনদেন ১০টা-৩টা

রোববার থেকে ব্যাংক লেনদেন ১০টা-৩টা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত তিনদিন ব্যাংকগুলোর লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে সাড়ে ৩টা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে গত সপ্তাহে তিনদিন (রোববার, সোমবার ও মঙ্গলবার) সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় ব্যাংকিং কার্যক্রম। ওই সপ্তাহের দুই দিন ব্যাংক খোলা ছিল ৪ ঘণ্টা।

সাধারণ ছুটি শেষে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোট চার ঘণ্টা চলে অফিস।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউয়ের সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হয়েছে। জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, এ তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে অফিস।

এদিকে, অফিস-আদালত-ব্যাংক খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *