পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করবেন। রোববার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি এই ভ্যাকসিন গ্রহণ করবেন।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার (২৭ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ‘সাত ফেব্রুয়ারি সারা দেশে করোনার টিকা প্রয়োগ শুরু হলে তখন সরকারের অনেকেই এই টিকা নেবেন।’

/এএ


