রোহিঙ্গা নির্যাতন হাজ্জাজ বিন ইউসুফকেও হার মানিয়েছে

রোহিঙ্গা নির্যাতন হাজ্জাজ বিন ইউসুফকেও হার মানিয়েছে

পাথেয় রিপোর্ট : অং সান সু চির নেতৃত্বাধীন মিয়ানমার সরকারের নির্মম নির্যাতন ও গণহত্যা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্মম হাজ্জাজ বিন ইউসুফকেও হার মানিয়েছে দাবি করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নির্মমতার শিকার আরাকান ও রাখাইনের মুসলিমগণ। এদের পাশে দাঁড়ানো সবার ঈমানি দায়িত্ব।

সীমান্ত খুলে দেয়া ও তাদের পাশে থাকার ঘোষণা দেয়ায় সরসকারকে অভিনন্দন জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, একাত্তরেও পাশের দেশগুলোতে আমাদের মা-বোনেরা আশ্রয় নিয়েছিলো। সে অভিজ্ঞতা আমাদের আছে।

শুক্রবার খিলগাঁও ইকরা বাংলাদেশ কম্প্লেক্স জামে মসজিদের জুমার নামাজের পূর্ববর্তী আলোচনায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

উল্লেখ্য, পবিত্র হজব্রত পালন করে এই প্রথম ইকরা বাংলাদেশ জামে মসজিদে জুমায় অংশ নিলেনআল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *