রোহিঙ্গা শিবিরে মাহমুদ হাসান দেওবন্দী মসজিদের উদ্বোধন

রোহিঙ্গা শিবিরে মাহমুদ হাসান দেওবন্দী মসজিদের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি ● বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় সেক্রেটারী মাওলানা আবদুর রহীম কাসেমী ও ঢাকা মহানগরীর সেক্রেটারী জেনারেল মাওলানা সদরুদ্দীন মাকনুনের নেতৃত্বে মিয়ানমার থেকে ছুটে আসা মুসলিম শরণার্থী শিবিরগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণে গিয়েছে একটি কাফেলা। কুতুপালং কেন্দ্রের কো-অর্ডিনেটর মেজর রাশেদেও সঙ্গে সাক্ষাত করে কাফেলার পক্ষ থেকে শরণার্থী শিবিরে বাংলাদেশ জমিয়তুল উলামার কার্যক্রমের বিষয়ে অবহিত করা হয়।

মাওলানা মাকনুন জানান, এবারই প্রথম নয়, এর আগেও বেশক’বার তার সঙ্গে আমরা সাক্ষাত করেছি। সহযোগিতা ঠিক ঠিক পৌঁছাতে সেখানে দায়িত্বরত সেনা কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করা অতীব জরুরি।

জমিয়তুল উলামার এই কাফেলা চার আকাবীরের নামে মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। মঙ্গলবার প্রথমেই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ.-এর নামে মসজিদ ও শিশু শিক্ষাকেন্দ্র উদ্বোধন করেন জমিয়ত নেতৃবৃন্দ।

কেন শাইখুল হিন্দের নামাঙ্কিত করে মসজিদ প্রতিষ্ঠা করা হলো জানতে চাইলে মাওলানা আবদুর রহীম কাসেমী বলেন, মসজিদকে কেন্দ্র করে হযরত শাইখুল হিন্দ রহ.-এর নাম স্মরণে আসবেÑ তাছাড়া ইংরেজ খেদাও আন্দোলনের আপসহীন যে নেতৃত্ব দিয়েছিলেন তা ভারতবাসী এখনো ভোগ করছে। অথচ তাকে চেনে না, জানে না। এই নতুন প্রজন্ম তো আরও বেশি জানে না তাকে। তাই চেতনার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

টেকনাফের নয়াপাড়ায় শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহ.- মসজিদ উদ্বোধন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *