র‌্যাবের জালে ‘আল্লাহর দলের’ ৩ সদস্য

র‌্যাবের জালে ‘আল্লাহর দলের’ ৩ সদস্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রংপুরে দীর্ঘদিনের পাতা জালে আটকা পড়েছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ তিন সক্রিয় সদস্য। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৩ মিডিয়া অফিসার।

আটককৃতরা হলেন- পঞ্চগড়ের বোদা উপজেলার নগর কুমারী এলাকার খাইরুল আলমের ছেলে আব্দুস সালাম (৩২), রংপুর নগরীর ভোগিবালাপাড়া এলাকার প্রয়াত সাদেক আলীর ছেলে সাজু মিয়া (৩২) ও গাইবান্ধা গোবিন্দগঞ্জের বোয়ালিয়া গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে সেকেন্দার আলী (৩০)।

র‌্যাব-১৩ মিডিয়া অফিসার খন্দকার গোলাম মর্ত্তূজা সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জঙ্গি সেলের সদস্যরা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ঘোষপাড়া এলাকায় আব্দুল কাইয়ুমের ভবনে অভিযান চালিয়ে আল্লাহর দলের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে।

তিনি বলেন, তাদের কাছ থেকে লিফলেট, উগ্রবাদী বই, নগদ টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলের’ গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনার লক্ষ্যে নিয়মিত গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহের দায়িত্ব পালন করতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *