র‌্যাব পরিচয়ে নৈশ প্রহরিকে তুলে নিয়ে গেছে ৪ যুবক

র‌্যাব পরিচয়ে নৈশ প্রহরিকে তুলে নিয়ে গেছে ৪ যুবক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা মহাবিদ্যালয়ের নৈশ প্রহরি জাহাঙ্গীর হোসেন (৪৫)কে গত বৃহস্পতিবার রাত ২টায় র‌্যাব পরিচয় দিয়ে অজ্ঞাত চার যুবক তুলে নিয়ে গেছে।

পাথরঘাটা মহাবিদ্যালয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর হোসেন ও জয়নাল প্রতিদিনের মতো প্রহরার দায়িত্ব পালনকালে কলেজ বাউন্ডারির মধ্যে একটি টিনশেড ঘরে বিশ্রাম করতে ছিলেন। হঠাৎ রাতে গাড়ি ও মানুষের শব্দ শোনার পরে জাহাঙ্গীর হোসেন ও জয়নাল উভয় বাইরে নামলে আকস্মিকভাবে জাহাঙ্গীর হোসেনকে অজ্ঞাত চার যুবক মটর সাইকেলে তুলে নেয়। এ সময়ে সহকর্মী জয়নাল জানতে চাইলে অজ্ঞাত চার যুবক বলেন, আমরা র‌্যাবের লোক। পরে বিষয়টি জয়নাল তাৎক্ষণিক উক্ত বিদ্যালয় কর্তৃপক্ষকে জানান।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও পাথরঘাটা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জিয়া উল হক বলেন, বিষয়টির ব্যাপারে আমারা অবগত হয়েছি এবং এ বিষয়ে প্রশাসনের একাধিক দপ্তরে জানানো হয়েছে। র‌্যাব পরিচয়কারী অজ্ঞাত চার যুবক র‌্যাব কি না জানতে চাইলে তারা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত হওয়া যায়নি। জাহাঙ্গীর হোসেন পাথরঘাটা উপজেলার ৮নং ওয়ার্ড পৌরসভার বাসিন্দা মৃতঃ ফকের উদ্দিন আকনের ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *