লকডাউনের মধ্যেই জন্ম দিলেন ২২তম সন্তান

লকডাউনের মধ্যেই জন্ম দিলেন ২২তম সন্তান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় চলছে লকডাউন। এর মধ্যেই ব্রিটেনে ২২তম সন্তানের জন্ম দিলেন ব্রিটেনের এক জননী। মিরর অনলাইন জানিয়েছে, ৪৫ বছর বয়সী সু রেডফোর্ড অনেক ‘বাধা’ পেরিয়ে হাসপাতালে গিয়ে শুক্রবার (১০ এপ্রিল) ১১তম মেয়ের জন্ম দেন। তার ঘরে ছেলে আছে আরও ১১ জন।

নতুন অতিথির আগমন উপলক্ষে রেডফোর্ডকে অনলাইনে বিশালাকৃতির পিৎজা অর্ডার দিতে হয়। রেডফোর্ডের স্বামী ৪৯ বছর বয়সী নোয়েল জানিয়েছেন, নতুন মেয়ের এখনো নাম রাখা হয়নি।

রেডফোর্ড সাংবাদিকদের বলেন, ‘ভাইরাসের ভেতর হাসপাতালে যেতে পারব কি না, তা নিয়ে চিন্তায় ছিলাম। নোয়েল আমার সঙ্গে থাকতে পারবে কি না, তা নিয়েও শঙ্কা ছিল।’

রেডফোর্ড ১৩ বছর বয়সে প্রথম সন্তানের জন্ম দেন। সেই থেকে নিয়মিত বিরতিতে মা হচ্ছেন। পরিবারের খবর জানাতে খুলে বসেছেন ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত আপডেট দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *