লকডাউনে বিকেল ৩ টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠান

লকডাউনে বিকেল ৩ টা পর্যন্ত চলবে আর্থিক প্রতিষ্ঠান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার ঊর্ধগতি সংক্রমন রোধে চলমান লকডাউনের মেয়াদ ১৬ জুন পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। লকডাউন চলাকালে ব্যাংকের মতো ব্যাংক বর্হিভূত আর্থিক প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চলবে।

গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দিতে স্বাস্থ্যবিধি পরিপালন করে ১৬ জুন পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। রোববার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।

আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালন করে সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে।

এতে বলা হয়েছে, জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ২০২১ সালের ৭ জুন থেকে ১৬ জুন পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া আর্থিক প্রতিষ্ঠানগুলোর সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায় ও অপরটি ঢাকার বাইরে) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *