লকডাউনে শ্রমিকদের সহযোগী সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

লকডাউনে শ্রমিকদের সহযোগী সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

লকডাউনে শ্রমিকদের সহযোগী সেই ম্যাজিস্ট্রেট মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: মানুষের জন্য এগিয়ে যাওয়া সেই পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগরের মহকুমা দফতরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন দেবদত্তা পৃথিবী ছেড়ে চলে গেছেন।

সোমবার সকালে হুগলির শ্রীরামপুর শ্রমজীবী কোভিড হাসপাতালে মারা যান তিনি। তার বাড়ি কলকাতার দমদমের মতিঝিল এলাকায়। লকডাউনের সময় ডানকুনি রেলস্টেশনে যেসব পরিযায়ী শ্রমিক নেমেছিলেন, তাদের বাড়ি পৌঁছনোর দায়িত্ব নিয়েছিলেন তিনি।

দেবদত্তার মৃত্যুতে শোকপ্রকাশ করে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কোভিড-যুদ্ধের ‘সামনের সারিতে থাকা এক সাহসী সেনানী’ হিসেবেও উল্লেখ করেছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার করোনা পজিটিভ রিপোর্ট আসে তার। তবে তিনি হাসপাতালে ভর্তি হননি। উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য দফতরের পরামর্শে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

রোববার তার শ্বাসকষ্ট বেড়ে গেলে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেনের মাত্রাও মারাত্মকভাবে কমে গিয়েছিল তার। সোমবার সেখানেই মারা যান তিনি।

দেবদত্তার মৃত্যুতে হুগলি জেলা প্রশাসনিক মহলে শোকের ছায়া নেমে আসে। চন্দননগরের মহকুমাশাসক মৌমিতা সাহা, শ্রীরামপুরের মহকুমাশাসক সম্রাট চক্রবর্তী হাসপাতালে ছুটে যান। দেবদত্তার স্বামী পবিত্রও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *