পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান সর্বাত্মক লকডাউনের মধ্যেই অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
গত বুধবার (৪ আগস্ট) লকডাউন বৃদ্ধির প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত সময়সীমায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে আজ থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল করবে।
গত ৩ আগস্ট সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে দেশে চলমান বিধিনিষেধ আরও পাঁচ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্বান্ত অনুযায়ী, ১১ আগস্ট থেকে রোটেশন পদ্ধতিতে গণপরিবহণ, লঞ্চ ও ট্রেন চলাচল করবে বলেও জানানো হয় ঐ বৈঠকে। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মেনে ও টিকা গ্রহণ সাপেক্ষে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে গত ২৩ জুলাই থেকে আজ ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধের কারণে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।


