পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশ এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করতে যাচ্ছে সরকার। তাই লকডাউনকে সামনে রেখে আবারও পরীক্ষার নতুন রুটিন প্রকাশ করেছে বাংলাদেশের কওমি মাদরাসাগুলো সর্বোচ্চ অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’।
রোববার সকালে বোর্ডটির ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ৮ এপ্রিল বৃহস্পতিবারের মধ্যে দাওরায়ে হাদীসের অবশিষ্ট ৮ বিষয়ের পরীক্ষা শেষ হবে। সকাল ও বিকাল দু’ বেলা ২টি বিষয়ের পরীক্ষা হবে। পরীক্ষার সময় ২:৪৫ মিনিট। সকালে পরীক্ষা শুরু হবে ৯টায়, শেষ হবে ১১:৪৫ মিনিটে। বিকালে পরীক্ষা শুরু হবে ২টায়, শেষ হবে ৪:৪৫ মিনিটে। প্রতি বিষয়ের ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। লকডাউনের বিধি-নিষেধের কারণে পরীক্ষার্থী ও নেগরানগণ স্ব স্ব মারকাযে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবে।
পরীক্ষার রুটিন নিচে দেওয়া হলো-



