লন্ডনে নামাজে গুলিবর্ষণ, মসজিদ বন্ধ

লন্ডনে নামাজে গুলিবর্ষণ, মসজিদ বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লন্ডনে তারাবির নামাজে গুলিবর্ষণের ঘটনায় ইলফোর্ড এলাকার সেভেন কিংস মসজিদ বন্ধ করে দিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার (৯ মে) রাতে তারাবির নামাজের সময় এ ঘটনা ঘটে। এ ঘটনার সাথে সাথেই মসজিদটি ঘিরে ফেলে পুলিশ।

এদিকে তারাবির নামাজে গুলি বর্ষণের ঘটনা নিশ্চিত করলেও এই ঘটনায় কেউ আহত হওয়ার খবর তাদের কাছে নেই বলে জানিয়েছে মেট্রোপলিটন পুলিশ। তবে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা পুলিশ করছে বলে জানিয়েছে তারা।

ঘটনার বিবরণে জানা যায়, মুখোশ পরা এক ব্যক্তি তারাবির জামাতের সময় মসজিদে প্রবেশ করার পর এ গুলি বর্ষণের ঘটনা ঘটে। গুলির শব্দে মুসল্লীদের মধ্যে হুলস্তুল শুরু হলে এই সুযোগে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনার পর মসজিদটি সাথে সাথে বন্ধ করে দেন কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *