লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী : প্রধানমন্ত্রী

লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী : প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনী। সিয়াম সাধনার মাসের এ রাতে মানবজাতির পথ–নির্দেশক পবিত্র আল–কোরআন পৃথিবীতে নাজিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ–শান্তির পাশাপাশিআখিরাতে মুক্তির পথ দেখায়।’

রোববার (৯ মে) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ওমোবারকবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মহান আল্লাহতা’য়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এরাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এ রাতে ইবাদত–বন্দেগির মাধ্যমে আমরামহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত। আসুন, আমরা সকলে মহিমান্বিত রজনীতে মহান আল্লাহতা’য়ালার দরবারে বিশেষভাবে ইবাদত ও দোয়া–প্রার্থনা করি, যেন আল্লাহবাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি দেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পবিত্র রজনীতে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম–জাহানের উত্তরোত্তর উন্নতি, শান্তি ও কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *