লাদাখে আয়োজন সমরসজ্জার; বিমানঘাঁটি, ক্ষেপনাস্ত্র, ট্যাংক ও যুদ্ধবিমান মোতায়েন

লাদাখে আয়োজন সমরসজ্জার; বিমানঘাঁটি, ক্ষেপনাস্ত্র, ট্যাংক ও যুদ্ধবিমান মোতায়েন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সংকটজনক পরিস্থিতি লাদাখে। এরই মধ্যে চীনকে জবাব দিতে পূর্ব লাদাখ সীমান্তে বোমারু বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ভারত। পাহাড় জুড়ে রীতিমতো সমরসজ্জার আয়োজন। ৪৫ লক্ষ সেনা মোতায়েন করা হয়েছে পূর্ব লাদাখে। চীন কোনওরকম আগ্রাসন দেখালেই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্রের খবর গত কয়েকদিন দৌলতবেগ ওল্ডি সহ বেশ কিছু সীমান্ত এলাকার পাশ দিয়ে চপার উড়িয়ছে চীন। সীমান্তের কাছে নিয়ে এসেছে বোমারু বিমান। এর জবাবে পূর্ব লাদাখে পাঠানো হয়েছে ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে আকাশে দ্রুত লক্ষ্যভেদে সক্ষম ‘আকাশ’-সহ ক্ষেপণাস্ত্রের সম্ভার পৌঁছিয়েছে। নিমেষে শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করে দিতে জুড়ি নেই আকাশের। ৩০ কিলোমিটার পর্যন্ত দূরে ও ১৮ হাজার মিটার উচ্চতায় থাকা শত্রুদের ঘায়েল করতে পারবে আকাশ।

ফলে বোমারু বিমান ওড়ানোর আগে এবার দুবার ভাবতে হবে চীনকে। এখানেই শেষ নয় ভারতের লাদাখে রয়েছে এয়ার সার্ভেল্যান্স রাডার ও যুদ্ধ বিমান। দৌলত বেগ ওল্ডি-সহ ৩ টি বিমানঘাঁটি সক্রিয় করেছে ভারত।

গত এক মাসে পরপর সেনা বহর পৌঁছেছে লাদাখে। এখন দেশের অত্যাধুনিক সমরাস্ত্রেরও সমাবেশ করছে ভারত। C-17 গ্লোবমাস্টারে চাপিয়ে চণ্ডীগড় থেকে নিয়ে যাওয়া হয়েছে T– 90 ট্যাঙ্ক ।

উত্তর ভারতের প্রায় সব ক্যান্টনমেন্ট, বিমান ঘাঁটি থেকে আধুনিক সমরাস্ত্র পাঠানো হচ্ছে লাদাখে। প্রায় ৪৫ হাজার সেনার সমাবেশ করা হচ্ছে লাদাখে। চীন সীমান্তের ১ হাজার ৫৯৭ কিলোমিটার জুড়ে ৬৫ টি পয়েন্টে জোরদার হয়েছে নজরদারি।

বিশেষজ্ঞরা বলছেন চীনের সঙ্গে এই বিরোধ আরো কিছুদিন চলবে। ৩ মাসের মধ্যে শুরু হয়ে যাবে তুষারপাত। গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে লাদাখ।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *