লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লালমনিরহাটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

লমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গোলাম হোসেন (৫৮) নামে এক সার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে নিজ শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোলাম হোসেন উপজেলার চলবলা ইউনিয়নের নিথক অচিনতলা গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সীমান্ত সিনেমা হল মার্কেটের সার ব্যবসায়ী ছিলেন।

কালীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার জানান, সোমবার রাতে দুই মানসিক প্রতিবন্ধী ছেলেকে খাইয়ে ঘুমিয়ে পড়েন গোলাম হোসেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার গলাসহ শরীরের বেশ কিছু স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে বিছানায় রক্তাক্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেন, ধারণা করা হচ্ছে- পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *