লিাবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দুপক্ষকে সংযম প্রদর্শনের প্রস্তাব

লিাবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে দুপক্ষকে সংযম প্রদর্শনের প্রস্তাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লিবিয়ার স্বীকৃত সরকারের সেনাবাহিনী বাণী ওয়ালিদ এয়ারপোর্ট দখল করার পর, পূর্বাঞ্চলীয় কমান্ডার খলিফা হাফতারের বাহিনী রাজধানী থেকে কিছুটা পিছু হটে আসে।

তারপর তারহুনা শহরটি, যা একদিন আগে বিদ্রোহীদের কবলে ছিল, তা তারা দখল করে অবস্থান মজবুত করে নেয়। মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল সিসি যুদ্ধবিরতির ডাক দিয়ে দুটি পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। অন্যদিকে বিদ্রোহী বাহিনী সির্তে যাওয়ার পথে তুরস্কের ড্রোন দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

জেনারেল হাফতার মিশরের প্রেসিডেন্ট আল সিসি’র সঙ্গে বৈঠক শেষে তুরস্কের ভাড়াটে সেনাদের লিবিয়া ত্যাগ করতে চাপ দেবার জন্য প্রেসিডেন্ট আল সিসিকে অনুরোধ জানান।

অন্য এক খবরে বলা হয়েছে সংহতি সরকার প্রধান, ফয়েজ আল সাররাজ তুরস্কের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠক করেছেন। এদিকে তুরস্ক লিবিয়ায় ১০,০০০ ভাড়াটে সিরিয়া সেনাদের পাঠিয়েছে।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *