লেবানন বিস্ফোরণে মারা গেছেন কাতায়েব দলের মহাসচিব
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈরুতের ভয়াবহ বিস্ফোরণে দেশটির রাজনৈতিক দল কাতায়েবের মহাসচিব নজর নাজারিয়ান মারা গেছেন। ৪ আগস্ট মঙ্গলবার এ বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ১০ জন প্রাণ হারায় বলে তাৎক্ষণিভাবে জানা যায়।
কাতায়েব রাজনৈতিক দলের মুখপাত্র আল আরবিয়া ইংলিশকে নিশ্চিত করেছেন যে তাদের মহাসচিব বৈরুত উপকণ্ঠ কাঁপানো বিস্ফোরণের সময় আহত হন এবং পরে মারা যান।
বিস্ফোরণের সময় নজর নাজারিয়ান বৈরুতের পার্টির সদর দফতরে ছিলেন। বিস্ফোরণের কারণ এখনো সুনিশ্চিতভাবে জানা যায়নি।
সূত্র: আল আরাবিয়া।


