লোহাগাড়ার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

লোহাগাড়ার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

লোহাগাড়ার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তের জন থেকে ১৪ জন এখন ১৫ তে গিয়ে দাঁড়ালো চট্টগ্রোমের লোহাগাড়ায় ট্রাক-হিউম্যান হলারের সংঘর্ষে নিহতের সংখ্যা। পরে আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এই দুইজনসহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা ১৫ জন হল, যাদের মধ্যে ১৪ জনের নাম জানা গেছে।

শনিবার রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী লবণবাহী একটি ট্রাকের সংঘর্ষে বিপরীত দিক থেকে আসা হিউম্যান হলারটির (স্থানীয়ভাবে ম্যাজিক গাড়ি নামে পরিচিত) মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থলে ১০ জন এবং আমিরাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজনের মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, রাতে ১৩ জনের মৃত্যুর পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো তিনজনের মধ্যে আরও দুইজন মারা গেছে।

নিহতরা সবাই হিউম্যান হলারের যাত্রী ছিলেন বলে জানান তিনি।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, রাতে পৌনে একটার দিকে আহত তিনজনকে আনার পর নবী হোসেন ও সৈয়দ হোসেনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফুল ইসলাম নামে ৩০ বছর বয়েসী আরেকজনের চিকিৎসা চলছে।

নিহত অন্যরা হলেন- জসীম উদ্দিন (২৮), বেলাল হোসেন (১৭), মো. বাদশা (৩৮), আব্দুছ ছালাম (৭০), সিরাজুল ইসলাম মিস্ত্রী (৪০), মো. রুবেল (২০), মো. জহির (২৮), মো. এনাম (৪৫), আব্দুল রশিদ (৬৫), আব্দুর রশিদ (৫০), হিউম্যান হলারের চালক মো. ফরহাদ (২৫), চালকের সহকারী মো. সুমন (১৫)।

চুনতী হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আলমগীর হোসেন রাতে জানিয়েছিলেন, দুর্ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি উপজেলার আমিরাবাদ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের চকোরিয়ার উদ্দেশে যাচ্ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *