‘শওকত খানম হাসপাতালের নার্সকে দেখতে হুরের মতো লেগেছে’

‘শওকত খানম হাসপাতালের নার্সকে দেখতে হুরের মতো লেগেছে’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ‘মঞ্চ থেকে পড়ে যাওয়ার পর শওকত খানম হাসপাতালের যে নার্স তাকে ব্যথানাশক ইনজেকশন দিয়েছেন, তাকে দেখতে হুরের মতো লেগেছে।’

২০১৩ সালে নির্বাচনী প্রচারের সময় মঞ্চ থেকে পড়ে যাওয়ার সময় তিনি মারাত্মক আহত হয়েছিলেন। তিনি বলেন, তখন তিনি খুব যন্ত্রণার মধ্যে ছিলেন। কিন্তু ওই হাসপাতালের নার্স তাকে যে ইনজেকশন দিয়েছেন, তা কেবল তার ব্যথাই দূর করেনি, তিনি বক্তব্য দেয়ার সক্ষমতাও অর্জন করেছিলেন।

যে নার্স তার যন্ত্রণা দূর করেছিলেন, তখন তাকে দেখতে হুরের মতো মনে হয়েছে বলে জানান পাকিস্তান প্রধানমন্ত্রী।

ইমরান খান বলেন, ওই ব্যথানাশক ইনজেকশনের চেয়েও বেশি কিছু থাকলে তা দিতে চিকিৎসককে অনুরোধ করেছিলেন তিনি। কিন্তু চিকিৎসক তা নাকচ করে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *