শঙ্কায়ও নির্বাচনী রোডম্যাপে বিএনপি

শঙ্কায়ও নির্বাচনী রোডম্যাপে বিএনপি

নিজস্ব প্রতিবেদক : নির্বাচনকালীন সরকারের ধরন এখনও চূড়ান্ত না হওয়া এবং খালেদা জিয়ার মামলার রায়সহ নানা শঙ্কার মধ্যেই পুরোদমে ভোটের প্রস্তুতি শুরু করেছে বিএনপি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের প্রাথমিক খসড়া তৈরি করেছে দলটি। এরই অংশ হিসেবে দলীয় প্রার্থী বাছাই, ইশতেহার তৈরি ও নির্বাচনকেন্দ্রিক সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। পাশাপাশি ২৬ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ৭৭টি সাংগঠনিক দল এরই মধ্যে মাঠপর্যায়ে সফর ও কর্মিসভা সম্পন্ন করেছে। প্রতিকূল পরিবেশের কারণে অনেক এলাকায় তা সম্ভব হয়নি। এসব স্থানে কর্মিসভার কাজ অব্যাহত রয়েছে।

এছাড়া জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরই নির্বাচনী সফরে বের হবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোহিঙ্গা ইস্যুতে চেয়ারপারসনের কক্সবাজার সফরে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে দলের মধ্যে চাঙ্গাভাব ফিরে আসে। নীতিনির্ধারকসহ দল সমর্থিত বুদ্ধিজীবীরাও জেলা সফরে বের হতে চেয়ারপারসনকে পরামর্শ দিচ্ছেন। কিন্তু সপ্তাহে দুই-তিন দিন আদালতে হাজিরা থাকায় এ মুহূর্তে সফর নিয়ে কোনো পরিকল্পনা করতে পারছেন না। মামলার বিষয়টি ফয়সালা হওয়ার পরই জেলা ও বিভাগ সফরের পরিকল্পনা করা হবে। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে করা ১৪টি মামলা বিশেষ আদালতে স্থানান্তর করাকে ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি। চেয়ারপারসনসহ সিনিয়র নেতারা যাতে নির্বাচনী কাজে সময় দিতে না পারেন, সেজন্যই এ মামমলাগুলো স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ তাদের। মামলাগুলো রাজনৈতিক ও আইনগতভাবে মোকাবেলার প্রস্তুতিও নিচ্ছেন দলটির নেতাকর্মীরা। এ ব্যাপারে হাইকমান্ডের বার্তা নিয়ে এরই মধ্যে তৃণমূল সফর করেছেন দলটির সিনিয়র নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *