শনাক্ত ৭ পুলিশ,  তদন্ত প্রতিবেদন পেশ

শনাক্ত ৭ পুলিশ,  তদন্ত প্রতিবেদন পেশ

নিজস্ব প্রতিবেদক ● খুব কাছ থেকে ছোড়া কাঁদানে গ্যাসের শেলই সিদ্দিকুর রহমানের চোখে লাগে। যা তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের ৭ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত কমিটি। জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করেছে তদন্ত কমিটি। সোমবার এই কমিটির প্রতিবেদন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশন) রেজাউল আলমের কার্যালয়ে জমা দিয়েছে। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর আলী বিশ্বাস ও পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদ, এ ছাড়া দাঙ্গা দমন বিভাগের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম) এবং ৫জন কনস্টেবল ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। কমিটির এক সদস্য সংবাদ মাধ্যমকে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের পরীক্ষার সময়সূচি ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল। এ সময় সেখানে কর্তব্যরত দাঙ্গা দমন বিভাগের পাঁচ কনস্টেবল ছিলেন আক্রমণাত্মক।

তারা হঠাৎ করেই শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। তাদের একজন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি খুব কাছ থেকে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। শেলটি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের চোখে লাগলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের কাছে শাহবাগ থানার পরিদর্শক মো. আবু জাফর আলী বিশ্বাস এবং পরিদর্শক (অভিযান) আবুল কালাম আজাদ থাকলেও তারা পুলিশ সদস্যদের নিবৃত্ত করতে ব্যবস্থা নেয়নি। এমনকি তারা পুলিশ সদস্যদের সঠিক নির্দেশনাও দেয়নি। পুলিশ সদস্যরা অপেশাদারসুলভ আচরণ করেন। ডিএমপি সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্য গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার মো. শহিদুল্লাহ বলেন, কমিটি তদন্তে জানতে পারে, খুব কাছ থেকে সিদ্দিকুরের ওপর কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়েছিল। তথ্য-প্রমাণ সংগ্রহের পর পর্যালোচনা করে কমিটি দেখেছে যে, এই কাঁদানে গ্যাসের উপকরণ চোখের জন্য ক্ষতিকারক ছিল। আহত সিদ্দিকুর বর্তমানে ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *