শনিবার আসছে রাজহংস

শনিবার আসছে রাজহংস

পাথেয় রিপোর্ট : অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ‘রাজহংস’ ১৪ সেপ্টেম্বর শনিবার দেশে আসছে। রাডারের কারিগরি ত্রুটি সারানোর পর রাজহংসের চাবি বিমানকে বুঝিয়ে দিয়েছে বোয়িং।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে এভারেটে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং রাজহংসকে উড্ডয়নের অনুমতি দিয়েছে। এর আগে আনুষ্ঠানিকভাবে বিমানকে রাজহংসের ক্লিয়ারেন্স সার্টিফিকেটসহ চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১৩ সেপ্টেম্বর বেলা বারোটায় বিমানের চতুর্থ ড্রিমলাইনার রাজহংস ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে। বাংলাদেশ সময় শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩ টা ৪৫ মিনিটে দেশে এসে পৌঁছার কথা রয়েছে।

বিমানকে উড়োজাহাজের মালিকানা হস্তান্তর করেন বোয়িং পরিচালক (ডেলিভারি কন্টাক্ট) জন বর্বার এবং বিমানের পক্ষে পরিচালক (প্রকিওরমেন্ট অ্যান্ড লজিস্টিক সাপোর্ট) মো. মমিনুল ইসলাম চাবি বুঝে নেন। এ সময় বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) মোহাম্মদ ইনামুল বারী, পরিচালক (প্রশাসন) জিয়াউদ্দিন আহমেদসহ বিমান ও বোয়িংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার উড়োজাহাজ ‘রাজহংস’ দেশে আসার কথা থাকলেও রাডারে ত্রুটি দেখা দেয়ায় তা সারাতে ৪৮ ঘণ্টা সময় নেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। যুক্তরাষ্ট্র থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিনিয়র পাইলট ও ফ্লাইট সেফটি ক্যাপ্টেন সোহেল চৌধুরী জানান, সবকিছু ঠিক থাকলে শনিবার নির্ধারিত সময়ে রাজহংস নিয়ে আমরা ঢাকায় আসতে পারব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *