পাথেয় রিপোর্ট : বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে ১০-দিনের সরকারি সফর শেষে শনিবার (১১ মে) দেশে ফিরবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, শুক্রবার (১০ মে) স্থানীয় সময় সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সে অনুযায়ী বিমানটি শনিবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। প্রধানমন্ত্রী ১ মে লন্ডন সফরে যান।


