শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা; নিহত ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর

শরণার্থী শিবিরে ইসরাইলি হামলা; নিহত ১৪ বছরের ফিলিস্তিনি কিশোর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জর্দান নদীর পশ্চিম তীরের আল-খলিল (হেব্রন) শহরে ইহুদিবাদী সেনাদের হামলায় ১৪ বছরের এক ফিলিস্তিনি কিশোর শহীদ হয়েছেন।

বুধবার (১৩ মে) ভোরে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আল-খলিল শহরের দক্ষিণে আল-ফাওয়ার শরণার্থী শিবিরে দখলদারদের হামলায় ওই ফিলিস্তিনি কিশোর শহীদ ও আরও কয়েক জন আহত হয়েছেন।

এর আগে গতরাতে পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে ইসরাইলি সেনাদের হামলায় কয়েক জন ফিলিস্তিনি শাহাদাৎবরণ করেন।

এদিকে, ইসরাইলি কারাগারে চিকিৎসার অভাবে নুর জাবের আল বারগুসি নামের এক বন্দি শাহাদাৎবরণ করেছেন। ফিলিস্তিনে ওই শহীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। অসুস্থ হওয়ার পরও জাবের আল বারগুসিকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হয়নি বলে ফিলিস্তিনিরা অভিযোগ করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *