‘শস্যচুক্তি’ থেকে সরে যাওয়ার ইঙ্গিত রাশিয়ার

‘শস্যচুক্তি’ থেকে সরে যাওয়ার ইঙ্গিত রাশিয়ার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ার একজন কূটনীতিক জানিয়েছে, তার দেশ শস্যচুক্তি থেকে সরে যেতে পারে। এ চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগরের বন্দর দিয়ে বহিঃবিশ্বে যাচ্ছে ইউক্রেনের খাদ্যশস্য। খবর রয়টার্সের।

জাতিসংঘের জেনেভায় রাশিয়ার দূত গেনেডি গাতিলোভ সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, যদি আমরা দেখি চুক্তিতে রাশিয়ার পক্ষে কিছুই হচ্ছে না– রাশিয়ার সার ও শস্য রপ্তানি– তাহলে আমাদের ক্ষমা করবেন। আমাদের অন্য কোনো উপায় দেখতে হবে।

রাশিয়ার দূত গেনেডি গাতিলোভকে রয়টার্সের পক্ষ থেকে জিজ্ঞেস করা হয়, তারা কি চুক্তিটি নবায়ন করবেন কিনা। এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্ভাবনা আছে। আমরা শস্য সরবরাহের বিরুদ্ধে না। কিন্তু এ চুক্তি সবার জন্য একই হতে হবে। সকল পক্ষের জন্য এটি কার্যকর হতে হবে।

জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। নভেম্বরের শেষে এর মেয়াদ শেষ হয়ে যাবে। ওই সময় বলা হয়, সময় শেষ হয়ে যাওয়ার পর চুক্তির মেয়াদ আবারও বাড়ানো যাবে।

এ চুক্তি হওয়ার আগে ইউক্রেনের বন্দরগুলোতে শস্য আটকে যায়। এতে বিশ্বে খাদ্য সংকটের শঙ্কা দেখা দেয়। চুক্তির পর শঙ্কা কেটে গেলেও এখন আবার এটি নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

সূত্র: সিএনএন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *