শারীরিক অবস্থা উন্নতির দিকে রিজভীর

শারীরিক অবস্থা উন্নতির দিকে রিজভীর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রেসক্লাবে আন্দােলনরত অবস্থায় আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থা এখন উন্নতির দিকে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিএমএর সাবেক মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

চিকিৎসকের বরাতে এ জেড এম জাহিদ হোসেন জানান, রুহুল কবির রিজভী গতকাল ক্রিটিক্যাল অবস্থা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তার অবস্থা এখন উন্নতির দিকে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দলের মানববন্ধনে অংশ নেন রিজভী। সেখানে হঠাৎ বুকে ব্যথা হওয়ায় তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।

পরে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক আ প ম সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *