শাহজালালে টয়লেটে ৮৫ লাখ টাকার স্বর্ণ

শাহজালালে টয়লেটে ৮৫ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক ● হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টয়লেটের ভেতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। যার পরিমাণ ১ কেজি ৭০৯ গ্রাম। বিমানবন্দরের ৩ নং বোর্ডি ব্রিজের টয়লেট থেকে মঙ্গলবার দুপুরে এসব স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম। বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, শাহজালাল বিমানবন্দরে পরিত্যক্ত অবস্হায় ১ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩নং বোর্ডিং ব্রিজের  টয়লেট থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, স্বর্ণবারগুলো টয়লেটের ময়লার ঝুরির মধ্যে কালো  স্কসটেপ মোড়ানো ২টি বান্ডেলে লুকানো ছিল। যা ১ কেজি ওজনের ১টি, ৫০০গ্রাম ওজনের ১টি এবং ২০০গ্রাম কাটা টুকরা ১টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ধারণা করা হয় কাস্টমসের নজরদারিতে চোরাচালানের সুযোগ না পেয়ে চোরাচালানকারী এ স্বর্ণ টয়লেটে ফেলে গেছে। উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য  ৮৫ লক্ষ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *