পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন লেগেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ১৮টি ইউনিট।
বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট, নৌ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিমানবন্দরের সব ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে।
কাওছার মাহমুদ বলেন, সবাইকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে।
ফায়ার সার্ভিস সদর দফরতরের কর্মকর্তা তালহা বিন জসিম সাংবাদিকদের বলেন, আমরা দুপুর আড়াইটার দিকে আগুনের খবর পাই। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এছাড়া পথে রয়েছে আরও ১২টি ইউনিট।


