শায়খ আবু বকর আল জাযায়েরীর ইন্তেকাল

শায়খ আবু বকর আল জাযায়েরীর ইন্তেকাল

পাথেয় রিপোর্ট : শায়খ আবু বকর আল জাযায়েরী ৯৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাযিউন।আবু বকর জাবের ইবন মুসা আল জাযায়েরী ১৯২১ সালে জন্মগ্রহণ করেছেন। তিনি কুরআনের হাফেজ ছিলেন। তাফসীরে ও হাদীসে উচ্চরত গবেষক ছিলেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন দীর্ঘ সময়। আকিদা ও তাফসীর লেখনির ক্ষেত্রে তার অবদান ভুলবার নয়।

বুধবার সকালে শায়খ আল জাযায়েরী ইন্তেকাল করেছেন বলে জানা গেছে। তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হতে পারে। আখবার২৪ এ খবর দিয়েছে। এ ছাড়াও টাইটারে প্রচুর পরিমাণ তার ইন্তকালকে নিয়ে লেখালেখি হচ্ছে।

প্রসঙ্গত, শেখ আবু বকর জাবির বিন মুসা আল জাজিয়ারী ১৯২১ সালে আলজেরিয়ার দক্ষিণে বিস্ক্রার লিওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কুরআনের হাফেজ ছিলেন। মদিনা ভ্রমণের আগে কুরআন ও হাদীস বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি। তিনি মসজিদে নববীর শিক্ষক ও দোভাষী হিসেবে স্থায়ীভাবে বসবাস করতেন।ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কাজ করতেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *