শায়েখে চরমোনাইয়ের হৃদয় ছোঁয়া বক্তৃতা

শায়েখে চরমোনাইয়ের হৃদয় ছোঁয়া বক্তৃতা

শায়েখে চরমোনাইয়ের হৃদয় ছোঁয়া বক্তৃতা

মাওলানা আমিনুল ইসলাম

সৈয়দ ফয়জুল করীম শায়েখে চরমোনাই এর হৃদয় ছোঁয়া বক্তব্য। এমন উদারতা তিনি দেখালেন তাঁর কথায় যেন অন্তর গলে গেল। ভুল বোঝাবুঝি হচ্ছিল অনেক। মনে হয়, সে সব ভুল বোঝাবুঝির অবসান হবে। বিশেষ করে এক শ্রেণীর মানুষ, যারা চরমোনাই এর কেউ নয়, কিন্তু ফেসবুকে তিনি চরমোনাই সেজে আলেম- উলামাদের শানে বিষোদগার করে বেড়াত, ঐ সব লোকগুলোকে সতর্ক করলেন শায়েখে চরমোনাই।

তিনি বললেন, হক্কানী আলেম যে যেখানে আছেন, তিনি আমাদের। আলেমগণ কেউ আমাদের বাইরে নয়। যারা ইসলামকে চায়, তারা আমাদেরই লোক। তারা দুরের কেউ নয়। এই দেশে যারা ইসলামকে ভালবাসে সবাই আমাদের। সুতরাং তাদের সাথে দুরত্ব নয়।

তিনি বক্তাদের নাম উল্লেখ করে বলেন, আইয়ুবী, হাসান জামিল, শরীয়তপুরী সকলেই আমাদের লোক। কেউ পর নয়। এমনি ভাবে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আমাদের লোক। তার যে ভুল- ভ্রান্তি আছে, সে গুলো থেকে ফিরে আসলে, তওবা করলে, তাঁকে আমাদের মাঝে স্বাগত জানাতে পারি। এমনি ভাবে জামাতে ইসলামী যদি তারা তাদের আকিদা ঠিক করে আসে, তারাও আমাদের হয়ে যাবে। জামাতের সাথে আমাদের বিরোধ তো আকিদাগত। তারা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা গ্রহণ করে এবং ১৯৭১ সালের ব্যাপারে তাদের স্পষ্ট বক্তব্য দেয়, তাহলে তাদেরকে গ্রহণ করতে আমাদের অসুবিধা নেই।

ফয়জুল করীম সাহেব বক্তাদের ইসলাহ হওয়ার পরামর্শ দেন। আজকাল অধিকাংশ ওয়ায়েজ অনভিজ্ঞ, অল্প শিক্ষিত, অল্প বয়সী। তারা এমন ভাবে কথা – বার্তা বলেন, যেটা খুবই দুঃখজনক। এভাবে দীর্ঘক্ষণ যাবত বক্তৃতা করেন। অত্যান্ত আবেগের সাথে তাঁর আলোচনা ছিল। বক্তৃতার সময় মজলিসটি প্রাণবন্ত হয়ে ওঠেছিল।

জনাব ফয়জুল করীম সাহেব একজন উদার ব্যক্তিত্ব। রাজপথের লড়াকু সৈনিক – এবং মর্দে মুজাহিদ। আবার তিনি শায়েখে কামেল। তাঁরমত মহান ব্যক্তিত্বের এমন বক্তৃতা প্রসংসনীয়। তিনি সব সময় এমন কথা বলে থাকেন।

একজন ব্যতিক্রমধর্মী মানুষ তিনি। সব সময় হক- হক্কানিয়্যতের উপর অটল- অবিচল থেকে মানুষকে ঐক্যের দিকে আহবান করেন। জাতিকে ঐক্যবদ্ধ করে সামনে বাড়তে চান। তিনি কখনো একাকী চলতে চান না। আবার তাঁর চিন্তা- চেতনা বিশাল। তিনি বক্তৃতায় বারবার বলেন, আমরা শুধু নিজের চিন্তা করলে হবেনা। নিজের খানকা বা নিজের এলাকার ফিকির নয়, বরং তিনি ফিকির করেন পুরো দেশকে নিয়ে, পুরো জাতিকে নিয়ে।

শায়েখে চরমোনাই এর এমন উদারতা এ দেশ বাসি স্মরণ রাখবে চিরদিন। এমন খানকার পীর আর ময়দানের বীরের এমন আখলাক জাতিকে উৎসাহিত করবে। এক ভিন্ন জগতে নিয়ে যাবে। পরিশেষে শায়েখে চরমোনাই এর জন্য রইল শুভ কামনা। দুআ ভালবাসা। আল্লাহ তাঁকে আরো সন্মানিত করুন। আমিন।

লেখক : মাদরাসা শিক্ষক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *