শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আরেক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ আগস্ট পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং এবতেদায়িা ও কওমি মাদরাসা বন্ধ থাকবে।

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার (২৯ জুলাই) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, সারাদেশের করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। একই সঙ্গে চলছে কঠোর লকডাউন। এ অবস্থায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য-সুরক্ষা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩১ আগস্ট ২০২১ তারিখ পর্যন্ত দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং এবতেদায়ি ও কওমি মাদরাসাসমূহ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে ওই বছরের ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। যা দফায় দফায় বাড়ানো হয়। সর্বশেষ ঘোষণায় আরো এক মাস ছুটি বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *