শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে পর্যালোচনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে পর্যালোচনার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারী নভেল করোনাভাইরাস উদ্ভূত পরস্থিতিতে সংক্রমণ এড়াতে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খোলার পরিবেশ-পরিস্থিতি সৃষ্টি হয়েছে কি না, তা পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। মন্ত্রিসভার বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

তিনি জানান, আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই আন্তঃমন্ত্রণালয় সভা করে বিষয়টি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছর ১৭ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ছুটি চলছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ ছুটি চলবে। তবে ইতিমধ্যেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। আজ সোমবারও হল খোলার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *