শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় নতুন ৪ প্রস্তাবনা

শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় নতুন ৪ প্রস্তাবনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে নতুন করে চারটি প্রস্তাবনা তুলে ধরেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট সার্কিট হাউজে বৈঠকে এসব প্রস্তাবনা তুলে ধরেন তারা। প্রতিনিধিদলের সদস্য শাহরিয়ার আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন। আন্দোলন শুরুর পর থেকে এসব দাবি আগে কখনো উপস্থাপন করেননি শিক্ষার্থীরা।

  • চার প্রস্তাবনা হলো-

১. অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল ও তার সহধর্মিণী অধ্যাপক ড. ইয়াসমিন হককে শাবিপ্রবিতে এমিরেটাস অধ্যাপক করা।
২. দেশের সব বিশ্ববিদ্যালয়ের গবেষণাখাতে প্রয়োজনীয় বাজেট বাড়ানো এবং সঠিক ব্যয় নিশ্চিতকরণ।
৩. বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতিতে কোডিং সিস্টেম চালু করা।
৪. শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম পিএইচডিসহ ডেমো ক্লাসের ভিত্তিতে শিক্ষার্থীদের মতামত যাচাই করা।

বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে বসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদল। মন্ত্রীর সঙ্গে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও উপস্থিত আছেন।

এর আগে দুপুর আড়াইটায় ক্যাম্পাস থেকে রওনা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন- মোহাইমিনুল বাশার রাজ, ইয়াসির সরকার, নাফিসা আনজুম, সাব্বির আহমেদ, আশিক হোসাইন মারুফ, সাবরিনা শাহরিন রশীদ, সুদীপ্ত ভাস্কর অর্ঘ, শাহরিয়ার আবেদিন, আমেনা বেগম, মীর রানা ও জাহিদুল ইসলাম অপূর্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *