শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে মানুষ খুশি হবে : মাওলানা ইউনুস

শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে মানুষ খুশি হবে : মাওলানা ইউনুস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিক্ষামন্ত্রী দীপু মনির পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে দেশের মানুষ খুশি হবে।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে ফেনীর মিজান ময়দানে জেলার ১৭তম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে মাওলানা ইউনুস আহমদ বলেন, জাতির স্বার্থবিরোধী অনেক কাজ করেছেন। জনগণ জেগে উঠলে কতক্ষণ টিকে থাকবেন? তার আগেই এসব সংস্কার করুন। মানুষ বানর থেকে আসেনি, মানুষ হযরত আদম (আ.) থেকে এসেছে।

তিনি বলেন, বিদেশিদের খুশি করার জন্য অতীতে অনেকে চেষ্টা করেছেন, তারা নিস্তার পাননি। আপনারাও পাবেন না। শিক্ষা সিলেবাস থেকে বাজে, বিতর্কিত বিষয়গুলো বাদ দিতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ টাকার লোভে রাজনীতি করে না। বরং পকেটের টাকা খরচ করে রাজনীতি করে। সেজন্য কোনো লোভ দেখিয়ে লাভ হবে না বলেও উল্লেখ করেন কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।

সংগঠনের সভাপতি মাওলানা নূরুল করীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা জান্নাতুল ইসলাম, মাওলানা খলিলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন চৌধুরী রাশেদ।

সম্মেলনে আগামী ২০২৩-২৪ সালের জন্য ফেনী জেলা কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যরা হলেন সভাপতি মাওলানা নুরুল করিম, সহ-সভাপতি মাওলানা গাজী একরামুল হক ভূঁইয়া ও হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞা, যুগ্ম-সম্পাদক কে এম বেলাল হোসেন পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রহমান ফরহাদ।

ছয় সদস্যের এ কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *