শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়ন করা, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করা যায় তা নিয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন। এদিন তিনি রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলোচনা সভায় যোগ দিতে রংপুর আসেন।

‘বিএনপি চাইলে বিদেশি ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে’‘বিএনপি চাইলে বিদেশি ডাক্তার এনে খালেদা জিয়ার চিকিৎসা করাতে পারে’

শিক্ষামন্ত্রী বলেন, আমরা চাই শিক্ষার্থীরা অনেক বেশি উপযোগী হয়ে কর্মজীবনে প্রবেশ করুক। এ লক্ষে আমরা কাজ করছি। রংপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। আমি এখন সেটি কি অবস্থায় আছে জানি না। ঢাকায় গিয়ে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *