শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

পাথেয় ডেস্ক : মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সাত ঘণ্টা পর আজ বুধবার (১৫ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে নদীর নাব্যতা সংকটের কারণে গতকাল মঙ্গলবার (১৪ আগস্ট) রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডাব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহা ব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, নৌরুটে নাব্যতা সংকটের কারণে মঙ্গলবার রাত ১০টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ৯টি ফেরি চলাচল করছে। ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে ফেরিগুলো চলছে।

এদিকে, ঘাট এলাকায় দুই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় ছিল। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় ধীরে ধীরে কমছে অপেক্ষমান যানবাহনের সংখ্যা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *